1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি, থানার ফটকে মানববন্ধন ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব গৌরনদীতে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার চেস্টা, নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ কৃষি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তের দাবি আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম, ​কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
​তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের বেচে থাকার প্রধান অন্তরায়গুলোর একটি হলো সুপেয় পানির অভাব। এই জনপদে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জলের অভাব একটি বড় সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুম ও সুপেয় পানির উৎসের অভাবে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব। এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও সম্প্রসারিত করা হবে ইনশাআল্লাহ।
স্থানীয় পর্যায়ে সুপেয় পানির টেকসই সমাধান নিশ্চিত করতেই এই ট্যাংকগুলো বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়ছে।
​বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুপেয় পানি সংকটে জর্জরিত উপকূলীয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ইটের ২টা সলিং রাস্তার উদ্বোধন করেন, মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লীদের সাথে, মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD