1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি, থানার ফটকে মানববন্ধন ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব গৌরনদীতে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার চেস্টা, নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ কৃষি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তের দাবি আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি, থানার ফটকে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে ১০ দিনেও গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে থানার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে মাসুম হাওলাদারসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া। এ সময় গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ২ আগস্ট সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
তাঁরা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। হামলার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রধান আসামিসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত ২ আগস্ট বিকেলে গৌরনদীর পুরোনো নাহার সিনেমা হল মোড়ে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। জুলফিকারের অভিযোগ, তাঁর ভাগ্নের গ্যারেজের মোটর মেকানিক রিপন কাজীর ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে গেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায়।
এ ঘটনায় ওই দিনই গৌরনদী মডেল থানায় মামলা করা হয়। মামলায় মাসুম হাওলাদার, তাঁর ছেলে ইয়াসিন হাওলাদার, ভাই রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার ও রিয়াজ উকিলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD