1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসময়ে বিভিন্ন অসঙ্গতির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে অভিযান চালিয়ে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এসব বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অসঙ্গতি সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাওয়া বিভিন্ন অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আশুলিয়া থানার এসআই মো. সুমন মিয়াসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD