1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালিত: র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান ১৫ গ্রামের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর নিরাপদ মৎস্য চাষে নতুন সম্ভাবনার আলো গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এক সৌদি প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি দেয়াল) ও সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটানো হয়েছে শুক্রবার দিবাগত গভীর রাত ২টা ৩৪ মিনিটের দিকে। সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী চাঁদনী আক্তার বাদী হয়ে প্রতিবেশী নারায়ণ মিত্র ও তাদের অজ্ঞাতনামা ভারাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রবাসী স্ত্রী চাঁদনী আক্তার জানান, সম্প্রতি তিনি ও তার সৌদি প্রবাসী স্বামী সরোয়ার হোসেন হাওলাদার মিলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সুন্দরদী মৌজার বাসিন্দা রিপন মিত্র ও সুমন মিত্রের কাছ থেকে ১৪ শতক জমিসহ একটি একতলা পাকা বাড়ি ক্রয় করেন। এরপর বাড়ির দখল বুঝে নিতে তিনি বাড়ির পূর্ব সীমান্ত ও উত্তর সীমান্তের কিছু অংশে পাকা দেয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করে বাড়িটির দখল বুঝে নেন। বাড়ির পূর্বের মালিক রিপন মিত্র ও সুমন মিত্রের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের চাচা নারায়ণ মিত্র ও তার ভাড়াটে সন্ত্রাসীরা‌ মিলে শুক্রবার দিবাগত গভীর রাত ২টা ৩৪ মিনিটের দিকে দেয়ালটি (সীমানা প্রাচীর) ভেঙে ফেলে। এ সময় তারা ওই বাড়িতে থাকা ২টি সিসিটিভি ক্যামেরা পিটিয়ে ভাঙচুর করে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চাঁদনী আক্তার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, প্রবাসীর স্ত্রীর দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের বিষয়টি প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চাঁদনী আক্তারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নারায়ণ মিত্র বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম। কে কি করেছে আমি জানিনা, আমার কোন লোকজন নেই। লোকজন থাকলে তো আমি দিনেই ভাঙাতে পারতাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD