
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।
মৎস্য পক্ষ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন সড়কের প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ততরণ করা হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভুমিকা রাখায় ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।