1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: স্থায়ী শান্তিতে ফিরবে মধ্যপ্রাচ্য, নাকি ফের যুদ্ধের দামামা ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা ৫ জাহাজ এলএনজি কিনবে সরকার প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময় সভা রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গৌরনদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী

গৌরনদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইয়ামিন মিয়ার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় মোঃ ইয়ামিন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ গত ১৫ আগস্ট ২০২৬ইং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোঃ ইয়ামিন মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, গালাগাল ও হুমকি দেয়।

হামলার সময় ইয়ামিনের বাবা মোঃ সালাম মিয়া নিকটস্থ মসজিদে নামাজে ছিলেন এবং তাঁর মা একা বাড়িতে ছিলেন।

ইয়ামিনের বাবা মোঃ সালাম মিয়া অভিযোগ করে বলেন, হঠাৎ করে একদল লোক বাড়িতে এসে ভাঙচুর শুরু করে। তারা বিভিন্ন ধরনের হুমকি ও গালাগাল করে চলে যায়। এর আগেও দুই থেকে তিনবার তাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তাঁরা।

মোঃ সালাম মিয়া বলেন, “আমরা খুবই শঙ্কিত। আমাদের পরিবারের সঙ্গে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এর আগেও দুই-তিনবার হামলা হয়েছে। উপরে একজন আছেন, যিনি সবচেয়ে বড় বিচারক।”

পরিবারের অভিযোগ,তার ছেলে মোঃ ইয়ামিন মিয়া ছাত্রলীগ করার কারনে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই তাঁরা বিভিন্ন ধরনের চাপ ও হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন। সর্বশেষ ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD