1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী পৌরসভায় অনলাইনে জন্ম সনদের আবেদন জমা দেওয়ার পর সেই সনদ পৌরসভার নিবন্ধকের কক্ষ থেকে কৌশলে তুলে নিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে। ভুক্তভোগী এক বিধবা নারী পৌরসভার প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাশেমাবাদ গ্রামের বাসিন্দা ও মৃত সুরুজ বেপারীর স্ত্রী হাসিনা বেগম সম্প্রতি জন্ম নিবন্ধনের জন্য স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী তুহিন আকন (পিতা: জাহাঙ্গীর আকন)-এর দোকান থেকে অনলাইনে আবেদন করেন। পরবর্তীতে আবেদনটি গৌরনদী পৌরসভায় জমা দেওয়া হয়। অভিযোগকারী জানান, জন্ম সনদটি তৈরি হওয়ার পর অভিযুক্ত তুহিন আকন পৌরসভার সংশ্লিষ্ট কক্ষ থেকে কাউকে না জানিয়ে সেটি তুলে নিয়ে যান।
​পরবর্তীতে হাসিনা বেগম সনদটি ফেরত চাইতে গেলে তুহিন আকন তাঁর কাছে ৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী নারী ১ হাজার টাকা দিতে রাজি হলেও জন্ম সনদটি তাকে ফেরত দেওয়া হয়নি।
​ভুক্তভোগী হাসিনা বেগম জানান, তিনি একজন বিধবা এবং এক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় জন্ম সনদ আটকে রেখে টাকা দাবি করায় তিনি চরম ভোগান্তির মুখে পড়েছেন। স্থানীয়দের দাবি, তুহিন আকন দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত।
​ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত তুহিন আকনের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকার সচেতন মহল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD