1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  4. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  6. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  7. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  8. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার হলো গলিত মরদেহ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পেছনে আমিরাতের উদ্দেশ্য কী? খেলাধুলার পাশাপাশি মাদকের ছোবল থেকে সমাজ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে—অ্যাডভোকেট স্বজল বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল রংপুরে নিট যুবদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইএসডিও’র সঙ্গে দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি :
আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোসাঃ সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টা  আমতলী থানাধীন হলদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড পশ্চিম চিলা এলাকায় সালমা আক্তারকে তার স্বামীর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

আমতলী থানা পুলিশ জানিয়েছে মাদকদ্রব্য উদ্ধারে আমতলী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী ও আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন হাওলাদার। এ সময় তার সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পশ্চিম চিলা এলাকার একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই ঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাঁজা রাখার অভিযোগে সালমা আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সালমা আক্তার পশ্চিম চিলা এলাকার বাসিন্দা মো. ফারুক খানের স্ত্রী এবং মোহাম্মদ আলীর মেয়ে। তিনি হলদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড পশ্চিম চিলা এলাকায় বসবাস করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমতলী থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD