1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ রুবেল, স্টার রিপোর্টার :

ঢাকার সাভারে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকিসেটসহ মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট রাতে র‌্যাব-৪ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকিসেট উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল হাকিম জোমাদ্দার একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে। দলটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যের পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আব্দুল হাকিম জোমাদ্দারসহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে তিনি দেশের বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হন আব্দুল হাকিম জোমাদ্দার। সম্প্রতি, প্রায় ২৩ দিন আগে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ১৮টির বেশি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। এছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার আব্দুল হাকিম জোমাদ্দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD