1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয়

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ শফিকুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতীতে মাসব্যাপী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সুমন স্মৃতি একাদশ ৭-৩ গোলে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার ২০ নম্বর পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এ খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় সুমন স্মৃতি একাদশ।
৯০ মিনিটের খেলা শেষে সুমন স্মৃতি একাদশের খেলোয়াড়েরা ৭টি গোল করেন। বিপরীতে বড় দুলালী স্পোর্টিং ক্লাব ৩টি গোল করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম সাদী মীর, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার ও এম. আলম, ২ নম্বর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবর বয়াতি।
আয়োজকেরা জানান, প্রজন্ম বাউরগাতীর উদ্যোগে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট আটটি দল অংশ নেয়। এলাকার সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পাওয়ার-প্লাসের স্পনসরশিপে টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD