1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ, ধামরাইয়ে সৎ বাবা গ্রেপ্তার কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সানুহার-ধামুরা সড়কে যাত্রীবাহী বাস খাদে, অল্পের জন্য প্রাণে রক্ষা বহু যাত্রীর গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সানুহার-ধামুরা সড়কে যাত্রীবাহী বাস খাদে, অল্পের জন্য প্রাণে রক্ষা বহু যাত্রীর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে সংস্কারহীন ও সরু রাস্তার কারণে ফের এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ১৫ থেকে ২০ জন যাত্রী আহত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ও অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা বাসটি সানুহার স্ট্যান্ড ও বামরাইল ইউনিয়ন পরিষদের মাঝামাঝি এলাকায় সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অত্যন্ত সরু হয়ে রয়েছে। ঘটনার সময় বাসটি একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি পাশে থাকা খাদে পড়ে উল্টে যায়।দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সহায়তায় বাসের ভেতর আটকে থাকা যাত্রীরা অক্ষত ও আংশিক আহত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হন।

এলাকাবাসীর ক্ষোভ ও অভিযোগ, দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে থাকা এই সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি এতটাই অপ্রশস্ত যে ভ্যান বা অটোরিকশার মতো ছোট যান চলতেই হিমশিম খেতে হয়। তার ওপর বাস ও ট্রাকের মতো ভারী যানবাহন চলাচলের কারণে নিত্যদিনেই সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও প্রশস্ত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

জরাজীর্ণ এই সড়কের দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন উজিরপুরের সর্বস্তরের মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD