1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত রাতের রোলকলে হঠাৎ পুলিশ লাইন্সে হাজির পুলিশ সুপার, দিলেন নানা নির্দেশনা অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার বিদ্যুৎ আসে-যায়, ভোগান্তি বাড়ে: মুন্সীগঞ্জে লোডশেডিং নিয়ে লুকোচুরি তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল জব্দ মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি

‎শহরের সীমানা ছাড়িয়ে গ্রামেও ডেঙ্গুর সংক্রম: কয়রায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

‎জাহিদুল ইসলাম,​ কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
‎শহরাঞ্চলের গণ্ডি পেরিয়ে উপকূলীয় গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ডেঙ্গু। খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

‎​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন—ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং বমিয়ার রিয়াজ মোল্লা (২৩)।

‎​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনাক্তের পর থেকেই আক্রান্তদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বিশেষ তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ‎​উপকূলীয় এলাকা কয়রায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় মশার বংশবিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমা পানি অপসারণে দ্রুত প্রশাসনিক উদ্যোগ ও জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে।

‎​কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম জানান, “আক্রান্ত রোগীরা আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই প্রধান কাজ।”

‎​তিনি আরও পরামর্শ দেন, কারও শরীরে জ্বর, শরীর ব্যথা বা তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে নিজ নিজ বসতবাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানান এই চিকিৎসক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD