1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ গৌরনদীর খাঞ্জাপুরে জনপ্রিয়তার আলোচনায় চেয়ারম্যান প্রার্থী এইচ এম আশরাফুল আলম ছোটন বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ। সাভারে শিল্পকারখানার কর নির্ধারণ: দুর্নীতির অভিযোগে নস্কর আলীর জবাব যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত রাতের রোলকলে হঠাৎ পুলিশ লাইন্সে হাজির পুলিশ সুপার, দিলেন নানা নির্দেশনা অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার বিদ্যুৎ আসে-যায়, ভোগান্তি বাড়ে: মুন্সীগঞ্জে লোডশেডিং নিয়ে লুকোচুরি

গৌরনদীর খাঞ্জাপুরে জনপ্রিয়তার আলোচনায় চেয়ারম্যান প্রার্থী এইচ এম আশরাফুল আলম ছোটন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সরদার মনিরুজ্জামান নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা এইচ এম আশরাফুল আলম ছোটন। দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা এবং বিভিন্ন সময়ে মামলা-গ্রেপ্তার ও কারাবরণের কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, জনপ্রিয়তার দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন।

 

এইচ এম আশরাফুল আলম ছোটন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে সাতটি মামলায় আসামি হয়ে সাতবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে বলে তারা জানান।

 

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধা বলেন, “ছোটন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের কঠিন সময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।”

 

খাঞ্জাপুর ইউনিয়ন মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ সুজন বলেন, “ছোটন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। চেয়ারম্যান পদে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে।”

 

খাঞ্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি শামচুল হক হাওলাদার বলেন, “এইচ এম আশরাফুল আলম ছোটন শিক্ষিত, নম্র ও ভদ্র এবং বিএনপির একজন ত্যাগী নেতা। জনগণের ভোটে তিনি নির্বাচিত হলে খাঞ্জাপুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।”

 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। এরই মধ্যে এইচ এম আশরাফুল আলম ছোটনও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন। তার সমর্থকদের প্রত্যাশা, দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা পেলে নির্বাচনে তিনি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD