1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ গৌরনদীর খাঞ্জাপুরে জনপ্রিয়তার আলোচনায় চেয়ারম্যান প্রার্থী এইচ এম আশরাফুল আলম ছোটন বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ। সাভারে শিল্পকারখানার কর নির্ধারণ: দুর্নীতির অভিযোগে নস্কর আলীর জবাব যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

“গাছ লাগিয়ে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী গ্রামের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশীয় প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে পরামর্শ দেন।

চারা বিতরণের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান সরেজমিনে পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত টিফিনের মান ও সার্বিক ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন।

এ সময় মো. মেহেদী হাসান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের হাতে দেশীয় ফলজ গাছের চারা তুলে দেওয়ার এ উদ্যোগ তাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান ও টিফিন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করায় সংশ্লিষ্টদের মধ্যে আরও দায়িত্বশীলতা তৈরি হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশুদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও পরিবেশসম্মত বাংলাদেশ গড়ে তোলা আরও সহজ হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD