1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, ২০ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের দাবি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের (NGWU) উদ্যোগে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিরেক্স একটিভ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের অভিযোগ তোলা হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকরা দ্রুত বকেয়া পাওনা পরিশোধ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের দাবি জানান।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া না হলে শ্রমিকদের ন্যায়সংগত দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

কর্মসূচিতে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি মো. মাসুদ রানা সুলতান, আক্কাস আলী সাগর, মনসুর আলীসহ অন্যান্য শ্রমিক নেতা এবং ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাওনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শ্রমিকরা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD