
রিপোর্ট : মোঃ মাসুদ সরদার
বরিশালের গৌরনদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকার সময় বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—বরিশালের মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিলেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।