1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ-যুবলীগের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীর বার্থীতে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসানের গণসংযোগ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক

সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার 

সিলেটের লোকসংগীতের ঐতিহ্যে নতুন প্রজন্মের শিল্পী হিসেবে আলোচনায় এসেছেন গায়ক, গীতিকার ও সুরকার মনসুর সানী। সিলেটের মাটি, মানুষ ও লোকজ সংস্কৃতিকে কেন্দ্র করে তাঁর গান ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টদের দাবি।

বিশেষ করে ‘সিলেটি মানুষ বালা’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সিলেটের আঞ্চলিক ভাষা, মানুষের জীবনযাপন ও মাটির সঙ্গে সম্পৃক্ততার কারণে গানটি দেশে ও প্রবাসে থাকা সিলেটি ও বাঙালি শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানা গেছে।

সিলেটের ফোক গানের দীর্ঘ ঐতিহ্যে বাউল আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের মতো শিল্পীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের পর নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে মনসুর সানী সিলেটি লোকগানকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।

মনসুর সানীর গানে সিলেটের আঞ্চলিক সংস্কৃতি, মানুষের আবেগ ও মাটির টানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর গান দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্যেও পৌঁছে যাচ্ছে বলে তাঁর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মনসুর সানী বলেন, ‘সিলেটি মানুষ বালা’ শুধু একটি গান নয়; এর সঙ্গে সিলেটের মানুষ, মাটি ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। গানটি বিশ্বের বাঙালির হৃদয়ে জায়গা করে নিলে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, সিলেটি লোকসংগীতের ঐতিহ্যকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মনসুর সানির কাজ আগ্রহ তৈরি করেছে। পর্যাপ্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তিনি সিলেটের ফোক গানকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে ভূমিকা রাখতে পারেন বলে তাঁদের প্রত্যাশা।

মনসুর সানিও সিলেটের লোকগানের ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর লক্ষ্য সিলেটের মাটি ও মানুষের গল্পকে গানের মাধ্যমে দেশ-বিদেশের শ্রোতাদের কাছে তুলে ধরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD