1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

তিতাসের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপী নানান খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মহসিন সরকার মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো.আব্দুস সালাম, এস এম আরিফুল হক, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন ও ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ নেওয়াজ মুক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইকবাল হোসেন বাবুল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ নাছিমা আক্তার ও সহকারী শিক্ষক মো.নাজমুল হাসান মুরাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক তাইজুদ্দিন আহমেদ খোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন এমএমসির কো-অপ্ট সদস্য টিটন সরকার টিটু, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ বাতেন মিয়া, অভিভাবক সদস্য মো. খোকন মিয়া, সহকারী শিক্ষক অনিতা রানী পোদ্দার, হাবিবুর রহমান ফারুক, মো.মনিরুল ইসলাম,মো. আমির হোসেন, কাকলী রায়, মো.হানিফ মিয়া প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD