1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি ও চোরাচালান কঠোর বার্তা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দিল মোহাম্মদ দিলু নির্বাচিত গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাদক ব্যবসার অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন চার মাদক বিক্রেতা। ভুল পথ থেকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করার অঙ্গীকার করেছেন তারা। আত্মসমর্পণকারীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন—খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগম, একই গ্রামের আসলাম সরদার এবং পূর্ব সমরসিংহ গ্রামের ফরিদ বেপারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় মাদক ব্যবসা থেকে সম্পূর্ণভাবে সরে এসে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন চারজন।

খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সভাপতি একেএম মাইনুদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

অনুষ্ঠানে বক্তব্য দেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জনি, আত্মসমর্পণকারী মিলন সরদার, ফরিদ বেপারী ও আসলাম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির সরদার এবং ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ এনাম তালুকদার সহ অন্যান্যরা।

আত্মসমর্পণকারীরা জানান, তারা একাধিকবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছেন। গৌরনদী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবার নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছেন বলে জানান তারা। এ জন্য উপজেলা প্রশাসন ও মাদক নির্মূল পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আত্মসমর্পণকারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসন ও সমাজে পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD