1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি গৌরনদীতে ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি ও চোরাচালান কঠোর বার্তা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দিল মোহাম্মদ দিলু নির্বাচিত গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান

কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম,​ কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রায় ফেইথ ইন অ্যাকশন (এফআইএ) বাংলাদেশের বাস্তবায়নে এবং কাইন্ডার নট হিলফে (কেএনএইচ) জার্মানীর সহযোগিতায় পরিচালিত ‘মুক্তির জন্য রূপান্তর’ (সিফরআর) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা  হয়েছে। ​

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার আনসার ভিডিপি ট্রেনিং রুমে এই সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে স্বাগত বক্তব্য রাখেন ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তিমন বাড়ৈ।

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন’ দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, টেকসই সমাজ গঠন ও শিশু সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় কমিটি ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকাভিত্তিক যেকোনো উন্নয়ন ও মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় ​অনুষ্ঠানে প্রকল্পের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ‘মুক্তির জন্য রূপান্তর সিফরআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জাহান। এতে  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  তিলোক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার টি.এম. মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকল্পের কর্মকর্তা আইজ্যাক শিমুল হালদার, জান্নাতুল রওজা বাহা, কয়রার বিবাহ রেজিস্ট্রার কাজী দ্বীন মোহাম্মদ, ফেডারেশনের সভাপতি রিংকু বালা, প্রত্যাশা জনসংগঠনের সহ সভাপতি পিয়ারা বেগম, এমভিওর উপদেষ্টা এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, জনসংগঠন ও শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্য, দাতা সংস্থার প্রতিনিধি সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD