1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা খাগড়াছড়ি গুইমারা দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যা: একাডেমিক ভবন উদ্বোধন পীরগঞ্জে ৩ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার নাজির হোসেন খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার জনগণের ভোটে নির্বাচিত হলে নিজেকে জনসেবায় বিলিয়ে দেওয়ার প্রত্যয় মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি থানায় লিখিত অভিযোগ দায়ের গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গৌরনদীতে সরকারি প্রকল্পের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দুবাইপ্রবাসী রেজাউল-আসমা

রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার নাজির হোসেন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নাজির হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে নাজির হোসেন ইউনিয়ন বিএনপি রাজনীতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।

উল্লেখ্য, চলতি মাসের ১ সেপ্টেম্বর স্ত্রীসহ নাজির হোসেন ইয়াবা ও নগদ ১০ লক্ষ টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তিনি আবারও ১৮০০ পিস ইয়াবাসহ আটক হলেন। অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি নাজির হোসেনকে মাদক আইনে মামলা দিয়ে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD