1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জলমহল সেচে মাছ নিধন সাংবাদিককে মামলার হুমকি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় জলমহল শুকানোর সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মামলার হুমকি দিলেন স্থানীয় প্রভাবশালী ইজারাদার আহিম উদ্দিন (৪৫)।

রোজ বুধবার ১৪ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায়, নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের পাশে ধলাই নদীতে মেশিন বসিয়ে জলমহল শুখিয়ে দেশিয় প্রজাতির মাছ নিধন করছে প্রভাবশালী ইজারাদার আহিম উদ্দিন।

এ সময় ইজারাদার আহিম উদ্দিনের কাছে জল মহল শুকিয়ে মাছ ধরার বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিকদেরকে প্রাণনাশের ও মামলার হুমকি দেয়।

তিনি আরও বলেন, আমি গতকাল রাতে ইউনু(ইউএনও) স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি জলমহল শুখিয়ে মাছ ধরার জন্য।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এই নদীটি শুকিয়ে মাছ ধরায় এলাকার কৃষি জমিতে সেচ দিতে অনেক সমস্যা হচ্ছে। আর যদি সময় মত জমিতে সেচ দিতে না পারলে কয়েক শত হেক্টর জমি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই এবিষয়টি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি স্থানীয় কৃষক।

জলমহল শুকিয়ে মাছ ধরার বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, জলমহল শুকিয়ে মাছ ধরার কোন বিধান নেই।ইতিমধ্যেই আমরা ইজারাদার কে চৌকস করেছি।তারপরও যদি ইজারাদার নদী শুকিয়ে মাছ ধরেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান তিনি বলেন, জলমহল শুকিয়ে মাছ নিধন হচ্ছে বিষয়টি আমি অবগত নয়, কৃষকের সেচ দিতে যদি কোন সমস্যা হয় তাহলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কৃষকদের লিখিত অভিযোগ দিতে বলেন, তাহলে ইজারাদার বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নায়েকপুর ইউনিয়নের ধলাই নদীর জলমহল শুকিয়ে মাছ নিধন এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এটিএম আরিফ তিনি বলেন, ইজারদারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD