1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি জহির উদ্দিন স্বপন নেপাল–বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার আহ্বান ঢাকায় নেপাল–বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে দলিলমূলে কেনা জমির দখল নিয়ে বিরোধ, হয়রানির অভিযোগ – আরিফ ফিলিং স্টেশন নিয়ে দ্বন্দ্ব, আদালতের রায়-আদেশ অমান্যের অভিযোগ জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ দশক পর ‘কেউ বুঝলো না’ নিয়ে ফিরছেন গৌরনদীতে হয়রানিমুক্ত সরকারি সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা ইউএনও ও এসিল্যান্ডের কার্যক্রমে প্রশংসা স্থানীয়দের সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: এম জহির উদ্দিন স্বপন ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা খাগড়াছড়ি গুইমারা দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যা: একাডেমিক ভবন উদ্বোধন পীরগঞ্জে ৩ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নেপাল–বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার আহ্বান ঢাকায় নেপাল–বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নেপাল ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

এ উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘নেপাল–বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৬’। দক্ষিণ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ড্যাফোডিল প্লাজা, সোবহানবাগ, ধানমন্ডির ৭১ মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান আলোচক ছিলেন নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন, বিমান ও বেসামরিক মন্ত্রণালয়ের মন্ত্রী আনন্দ পোখারেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা সুলতানা নিশিতা এমপি, ফেরদৌস আরা ও তাশিক আহমেদ। নেপাল থেকে অনুষ্ঠানে অংশ নেন এটিএন বাংলার উপদেষ্টা ও সৌদা স্যাটেলাইট শিক্ষাবিদ, কাঠমান্ডু এবং ড. জয়রাম ওয়ালি, নির্বাহী পরিচালক, মিনিল্যান্ড উচ্চ বিদ্যালয়, কাঠমান্ডু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক মজনু। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

আলোচনা সভায় বক্তারা নেপাল ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ আরও বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, পর্যটন খাতের উন্নয়ন এবং শিক্ষা ও যুব উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নেপাল ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা সম্ভব। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD