1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তিনজনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬)।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় (নম্বর- ২৫) তিনজন ও অপর একটি মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD