1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিদায়ী ইউএনও কে সংবর্ধনা দিলেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব মদন শাখায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও অলিদুজ্জামান।

তিনি অল্পদিনের দায়িত্বে পালনকালে সাংবাদিকদের আন্তরিক করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো। বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি আনোয়ার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক প্রথম শ্রেণীর ঠিকাদার এম এ ওয়াহেদ, উপদেষ্টা উপজেলার জামায়াতে ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রীস মাস্টার, উপদেষ্টা কেন্দুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা এনামুল হক, মদন হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক গ্যাস মাহমুদ রুবেল, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত (সার্জেন্ট) সমাজসেবক আব্দুল আউয়াল ফকির, আল মদিনা সুপার মার্কেটের মালিক খোকন বেপারী সহ অন্যান্য প্রমুখ।

বক্তাগণ বিদায়ী ইউএনওর কর্মকালের প্রশংসা করেন বলেন তিনি দক্ষতা আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মদনে।

পরে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার পক্ষ থেকে বিদায় ইউএনওকে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার সিনিয়র সহ-সভাপতি এ এম শফিক, সাংবাদিক মোশারফ হোসেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক তানভীর হাসান, যুগ যুগান্তর জেলা প্রতিনিধি সাংবাদিক রাজিব সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD