1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

বগুড়া-৫ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বগুড়া : বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি বলেন, এই দুই উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপান্তর করা হবে। এখানে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি রুখে দেওয়া হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। গ্রামে পাওয়া যাবে শহরের সব সুযোগ-সুবিধা। এজন্য বর্তমান সরকার আমার গ্রাম আমার শহর প্রকল্প গ্রহণ করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, শাহজামাল সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মামুন, রবিউল ইসলাম বাবু, আব্দুল হামিদ, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ ও শ্রমিকলীগ নেতা কারিমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে এমপি মজনুকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD