1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ৭

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার কারারচর ও জাঙ্গালিয়া এলাকায় লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গালিয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD