1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সাভারে দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||

সাভারে দেওয়াল চাপা পড়ে মো. রুহান ইসলাম নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রুহান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভোগপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় পরিবারের সাথে বাস করতো।

নিহত শিশুটির বাবা জহিরুল বলেন, নামা গেন্ডা এলাকায় ভেকু দিয়ে মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদ্রাসার ছয়তলা নির্মাণাধীন ভবনের দেওয়ালের কাজ চলছিল। এসময় দেওয়ালের পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছিল। হঠাৎ ভেকুর ধাক্কায় দেওয়াল ভেঙে রুহানের উপরে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর ভেকু চালক পলাতক রয়েছেন।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD