1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বেকার তরুন তরুণীদের কর্মসংস্থানের জন্য ব্যাপক হাড়ে কাজ করা হবে: লুৎফুজ্জামান বাবর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : কারা নির্যাতিত বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের ধানের শীষের নমিনী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে বেকার তরুণ তরুণী কর্মসংস্থানের জন্য ব্যাপক হাড়ে কাজ করা হবে।
সাধারণ শ্রমিকের তেমন কাজ নেই। তাদেরকে দক্ষ করে তৈরি করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা দিতে হবে। সে ক্ষেত্রে কারিগরি শিক্ষা নিতে তরুণ তরুণীদের এগিয়ে আসতে হবে। এছাড়া বিশেষ কিছু কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের তৈরি করতে হবে। তাহলে দেশে যেমন কর্মসংস্থান হবে। বিদেশেও অনেক বড় কর্মসংস্থানের জায়গা আছে। প্রত্যেকেই নিজেদেরকে প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে প্রস্তুত করতে হবে।
বুধবার সকালে বাড়িভাদেরা নিজ বাড়িতে মদন উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের ফাঁকে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
বাবর আরও বলেন, ১৭ বছর পর দ্বিতীয় জীবন নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন। এ জীবনে তাঁর কোন চাওয়া পাওয়া নেই। তবে এখন এলাকার মানুষের জন্য অনেক কিছু করার আছে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। সবাইকে সাথে নিয়ে অবহেলিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উন্নয়ন করাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদক ও জুয়া সমাজের জন্য মরণবেদী হয়ে দাঁড়িয়েছে। আমার নির্বাচনি এলাকায় মাদক ও জুয়া কোন জায়গা নেই। মাদক এবং জুয়া সাথে কোন রকম আপোষ নেই। তা নির্মূল করতে বিএনপি এবং আমি জিরো টলারেন্স।
এসময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD