1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সাভারের এসি ল্যান্ডের পিতার মৃত্যুতে ঢাকা জেলা প্রশাসকের শোকবার্তা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর এর পিতার মৃত্যুতে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান এক শোকবার্তায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (ঢাকা জেলা) এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত ওই শোকবার্তায় মরহুম এস. এম. নজরুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শোকবার্তায় ঢাকার জেলা প্রশাসক জানান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা ও সাভার এর সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রাসেল ইসলাম নূর এর পিতা পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস, এম, নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২২ ফেব্রুয়ারি রাত ১১:০৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ঢাকা জেলা শাখার সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ঢাকা জেলা শাখা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং পরম করুণাময় আল্লাহর নিকট তাঁর আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, মরহুম এস. এম. নজরুল ইসলাম এর প্রথম নামাজে জানাজা শুক্রবার জুম্মা নামাজের পরে গ্রামের বাড়ির বালুচর মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর তাঁর পারিবারিক কবরস্থান আগসোয়াইলে অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD