1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ॥ সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অভিযুক্ত আরও ২ ব্যক্তি পলাতক রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৪ এর একটি টিম আশুলিয়া থানায় অভিযুক্ত ওই ৫ ব্যক্তিকে হস্তান্তর করে। এর আগে শনিবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা ওই ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো আহসান আহম্মেদ রায়হান (২২), আরাবি হুসাইন শান্ত (১৯), মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), রফিকুল মিয়া (২২), জুয়েল (২২)।

ভুক্তভোগীর এজাহারের বরাদ দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারীকে কৌশলে ডেকে নেয় অভিযুক্তরা। পরে পাপ্পু ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছিল। তবে ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় পাপ্পু ও রায়হান তাকে ধর্ষণ করে।

এসময় বাকিরা ধর্ষণে সহায়তা করছিল। এরপরে ওই নারী চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী র‍্যাবের কাছে একটি অভিযোগ দেন।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস জানান, রাতে র‍্যাব ওই ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD