1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মানিকছড়িতে শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়িতে জনগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদানের প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন-২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালের উপজেলা টাউন হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সভায় বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা (যুগ্মসচিব) এর সভাপতিত্বে সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নীলুফা ইয়াসমিন ও গাজালা পারভীন রুহি। এসময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা (যুগ্মসচিব) বলেন, জনগণ তাদের কাঙ্খিত সেবা পেতে প্রশাসনের ধারস্ত হয়। তাই জনগণ তাদের সেবা প্রাপ্তিতে যেন কোনো প্রকার হয়রানির স্বীকার না হয়, সেদিকে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে দৃষ্টি রাখতে হবে। কেননা সেবা প্রত্যাশী ব্যক্তি সেবা বি ত হলে অভিযোগ করার সুযোগ আছে। আর অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এমনকি চাকরি হারাতে যেতে পারে। তাই আমরা জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD