1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামরাই ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
ধামরাই ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।কৃষকদের অভিযোগ, স্থানীয় একটি চক্র ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় এ ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্ত্বরে আমতা ইউনিয়নের বড় নারায়নপুর এলাকার স্থানীয়দের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক কৃষক অংশ নেন। এতে বক্তব্য দেন কৃষক সোলায়মান, দোয়াত আলী, ইয়াসিন, আলম, খলিলুর রহমান প্রমুখ।

মানববন্ধনে কৃষক সোলায়মান বলেন, এই ইউনিয়নের গরীব কৃষকেরা ধান, মরিচ, সরিষা, পাট ও শাকসবজি উৎপাদন করছে। কিন্তু স্থানীয় একটি চক্র এসব ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। স্থানীয় কয়েক জন অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ জানাই।

এ সময় কৃষক ইয়াসিন বলেন, আমরা কৃষিকাজ করে খাই। আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ফসলি জমি নষ্ট হলে পথে বসতে হবে। সরকারের কাছে আমরা মাটি কাটা বন্ধের দাবি জানাই।গ্রামের বাসিন্দা দোয়াত আলী বলেন, তিন ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে। জমির মধ্যখানে ১২ থেকে ১৪ ফুট গভীর করে মাটি কাটার ফলে পাশের জমি গুলোও ভেঙে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ, শুধু রাতে না, দিন-দুপুরেও কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু বজলু, আলকেস মেম্বার, নাহিদ, শফিক আরোও অনেক।

এ বিষয়ে জানতে চাইলে আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি,করলে ব্যবস্থা নিব।এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, কৃষি জমি রক্ষার্থে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি।

এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD