1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

সাভারে নিউ ক্যামব্রিজ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
সাভারে নিউ ক্যামব্রিজ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভারের ঐতিহ্যবাহী নিউ ক্যামব্রিজ একাডেমীর ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার পৌরসভার নিউ ক্যামব্রিজ একাডেমীর তারাপুর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পিপিএম। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে বরণ করে বিশেষ সম্মাননা দেয়া হয়।

নিউ ক্যামব্রিজ একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি নৃপেন্দ্র কুমার সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ওসি আকবর আলী খান, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আকবর আলী খান বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রিয়া চর্চা জরুরি। শিক্ষার্থীরা আগামী দিনের কান্ডারী। আগামী প্রজন্ম শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীরা কাজ করবে। নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরাই অবদান রাখবে। বিশেষ করে সকল অপরাধের মূল মাদকের বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় আগ্রহ সহকারে প্রধান অতিথির বক্তব্য শুনে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে নিউ ক্যামব্রিজ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোমিন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বারেক মোল্লাসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিশেষ অতিথি সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

অনুষ্ঠান জুড়ে সুরেলা কন্ঠে উপস্থাপনায় ছিলেন নিউ ক্যামব্রিজ একাডেমীর শিক্ষিকা শাহানাজ পারভীন ও শিক্ষক মো. মোশারফ হোসেন জুয়েল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD