1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

জাতীয় স্মৃতিসৌধে নতুন ৭ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে নতুন ৭ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদির পাশে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন।

এর আগে শনিবার (২ মার্চ) বেলা ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।

তারা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা পর্যায়ক্রমে সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে দুপুর ১২টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে নতুন সাত প্রতিমন্ত্রী স্মৃতিসৌধে পৌঁছলে তাদের স্বাগত জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD