1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

সাভারে অবৈধ দুই হাসপাতাল সিলগালা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
সাভারে অবৈধ দুই হাসপাতাল সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
নিবন্ধন না থাকায় সাভার উপজেলায় দুইটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সাভারে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাভারে তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।

এরমধ্যে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় অবস্থিত অ্যাডভান্সড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের লাইসেন্স হালনাগাদ করা ছিল না। এ কারণে ওই হাসপাতালকে অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রেখে শুধু ডাক্তারের চেম্বার পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার গেন্ডা ল্যাবস্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রেডিও কলোনি মহল্লার জ্যোতি চক্ষু হাসপাতাল সিলগালা করে বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD