1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে জোর পূর্বক ভূমি দখলের চেষ্টা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের অসহায় প্রবাস ফেরত শেখ কামালের জায়গা জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

প্রতিকার চেয়ে তিনি এলাকার সাহেব সর্দারের নিকট সালিশ ও অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শেখ কামাল। তবে অব্যাহত হুমকি ধামকি ও প্রভাবশালীদের ক্ষমতার দাপটে ভূমি দখলে নেওয়ার চেষ্টায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শেখ কামাল।

তিনি বলেন, আমার বাবা আজ থেকে ১৫ বছর আগে আমাকে রেজিষ্ট্রি করে ১২ শতক জায়গা দিয়ে যান। আমি আবার একই দাগে একই জায়গা আমার ভাই প্রবাসী সওদাগরকে সাফ কাবলা রেজিষ্ট্রি করে দিয়ে দিয়েছি। কিন্তু আমার চাচা রকিব উদ্দিন ভূইয়া ওই জায়গা জোরপূর্বক দখল নিতে চায়। তারই প্রেক্ষিতে গত বুধবার আমার গাছের বড়ই পেরে নিয়ে যায়, শিমগাছের মাঁচা ভেঙ্গে ফেলে এবং দুটি সীমানা খুঁটি বসায় অবৈধভাবে। আমি বাঁধা দিলে আমাকে রকিব উদ্দিন ভূইয়ার তিন ছেলের বউ, নাতিসহ আমাকে মারতে আসে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এই বিষয়ে অভিযুক্ত রকিব উদ্দিন ভূইয়া বলেন, আমি জায়গা ক্রয় করেছি।

আমার কাগজপত্র ঠিক না থাকলে জায়গা চাই না। তবে ছেলের বউয়েরা বড়ই পেরেছে এবং মাঁচা ভেঙ্গেছে স্বীকার বলেন, আমাদের মাঁচাই আমরা ভেঙেছি। আমি বিচার মানি। এই বিষয়ে স্থানীীয় মেম্বার আবুল কালাম আজাদ বলেন,জায়গার মালিক ও দখলদার শেখ কামাল ভূইয়া।অযথা তাকে হয়রানি করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD