1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ধামরাইয়ে লাইসেন্স না থাকায় হাসপাতাল সিলগালা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে হালনাগাদ লাইসেন্স না থাকায় এবং কার্যক্রমে ব্যত্যয় থাকায় একটি হাসপাতাল সিলগালা ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪মার্চ) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

ডা. নূর রিফফাত আরা জানান, হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে হালনাগাদ লাইসেন্স নেই, প্যাথলজিস্ট অনুপস্থিত এবং মূল্য তালিকা না থাকায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুনমুন চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টারের হালনাগাদ লাইসেন্স নেই, ওটি এসিস্ট করে (MLOP) যার কাগজ দেখায় তাকে পাওয়া যায়নি যাকে পাওয়া গেছে তিনি ওটি এসিস্ট করে বলে জানিয়েছে কিন্তু তিনি (MLOP) কোর্স করেননি এছাড়াও তাদের ওটি ইনচার্জ অনুপস্থিত থাকায় এ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD