1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা

কালিয়াকৈরে বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান কারাগারে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান কারাগারে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কালিয়াকৈর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (৬ মার্চ) দুপুরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

জেলা বিএনপি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন চলাকালে গত বছর অক্টোবর মাসে গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে হুমায়ুন কবীর খানসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। ইতিপূর্বে অপর এক রাজনৈতিক মামলায় হুমায়ুন কবীর খান প্রায় ছয় মাস কারাভোগ করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, হাইকোর্টে আগাম জামিন ছিল। পরে আজ সকালে হুমায়ুন কবীর খান আদালতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেছেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD