1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাইজিং স্টারের গৌরনদীতে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মেকআপ ব্যারিস্টার মনির হেসেন মুন্সী ও আন্তর্জাতিক মানের মেক আপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশে আগমন দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এলএলবি পরীক্ষায় দেশসেরা জান্নাতুল ফেরদৌস, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম গৌরনদীতে বনরুটিতে ব্লেডের ঘটনায় তদন্ত প্রতিবেদন: ব্লেড রেখেছিল শিক্ষার্থী, সাময়িক বরখাস্ত শিক্ষিকা গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা

জামালপুরে মঞ্চ মাতালেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠী , অপসংস্কৃতি রুখে দিতে সুস্থ সংস্কৃতির চর্চা আবশ্যক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

জামালপুর : অপসংস্কৃতির আগ্রাসনের হাত থকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে এবং সাংস্কৃতিক জগতে একটি জাগরণ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চায় দীর্ঘদীন যাবৎ সারাদেশে কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় ‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এই শ্লোগানে জামালপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী।

গতকাল শুক্রবার (৮ মার্চ) বিকালদ ৩ টায় জামালপুর শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর জামালপুর জেলা সভাপতি সুলতানা ইয়াসমিন সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ফোরামের জামালপুর জেলা সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রিয়াদুল হাসান।

সংগঠনটির সদস্য অনামকি হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী, জামালপুর কাব্যকথা আবৃত্তি একাডেমির পরিচালক রবিউল ইসলাম রাসেল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর ময়মনসিংহ বিভাগের উপদেষ্টা রহমতুল্লাহ রানা, জামালপুর জেলার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, রাজশাহী বিভাগের উপদেষ্টা আশেক মাহমুদ, রংপুর বিভাগের উপদেষ্টা আব্দুল কুদ্দুস শামীম।

বক্তারা বলেন, সংস্কৃতিই পারে মানুষকে মনের দিক থেকে বদলে দিতে এবং আত্মজাগরণ ঘটাতে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের অন্যায়, অবিচার, অশান্তি, মাদক থেকে বিরত রাখা সম্ভব। ব্যাপকভাকে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতে না পারলে অপসংস্কৃতি তারুণ্য শক্তিকে গ্রাস করবে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর এক ঝাঁক শিল্পী। মাতিয়ে তোলেন পুরো অডিটোরিয়াম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD