1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

তিতাসে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রঘুনাথ পুরের আনন্দ মাঠে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন ভিটিকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মোল্লা।ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মো.জালাল সরকার, বিশিষ্ট সমাজ সেবক মো. বাদল মোল্লা,শফিক স্বর্ণকার,আলম স্বর্ণকার,মনির হোসেন, নুর মোহাম্মদ,মনির হোসেন, ডালিম মিয়া প্রমুখ।

ভিটিকান্দি ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমেদের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এসহাক মোল্লা জুয়েল, আবু মুছা জুয়েল,জিন্নার হোসেন,দুলারামপুর বাজার কমিটির সেক্রেটারী শাহ জালাল সরকার,যুব লীগ নেতা শাহজাহান মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত খেলা প্রেমী দর্শকরা।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন ও সুমন মোবারক। খেলায় অংশ নেওয়া বালিয়াকান্দি একাদশকে ১ গোলে হারিয়ে প্রথম পুরস্কার এলইডি টিভি ছিনিয়ে নেন রঘুনাথপুর একাদশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD