1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা

বাগমারায় নয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মাহবুবুল ইসলাম। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। ইউএনও মাহবুবুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মচারীবৃন্দ।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও মাহবুবুল ইসলাম এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে (আরডিসি) কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এবারই প্রথম ইউএনও হিসাবে বাগমারায় যোগদান করলেন। তিনি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে বাগমারায় ইউএনও’র দায়িত্ব পালন করেন উজ্জল হোসেন। বাগমারায় আসার মাত্র দুই মাসের ব্যবধানে তিনি হটাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলী হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD