1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম,গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
রাজনীতি আমার কাছে একটি ইবাদত’—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, মানুষের আয়ু মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং তা ক্ষণস্থায়ী। এই সংক্ষিপ্ত আয়ুকে পরিবারের, দেশের, মানুষের ও কল্যাণের কাজে লাগানো প্রত্যেকের দায়িত্ব। আল্লাহর সৃষ্টির কল্যাণে কাজ করাই মূল দায়িত্ব। এ কারণেই তাঁর কাছে রাজনীতি একটি ইবাদত।
তিনি বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা শোনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দলের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অন্যতম লক্ষ্য জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা। এ জন্য দলের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
প্রধান বক্তার বক্তব্যে মিজানুর রহমান খান মুকুল বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলকে আরও সুসংগঠিত করতে ইউনিয়ন, ওয়ার্ডসহ প্রতিটি পর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপির রাজনৈতিক ইতিহাস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বক্তারা। তাঁরা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্ব) রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু এবং গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা ও জাকির হোসেন রাজা।
আলোচনা সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD