1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ, ধামরাইয়ে সৎ বাবা গ্রেপ্তার কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সানুহার-ধামুরা সড়কে যাত্রীবাহী বাস খাদে, অল্পের জন্য প্রাণে রক্ষা বহু যাত্রীর গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ, ধামরাইয়ে সৎ বাবা গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : 
ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযুক্ত সৎ বাবা আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধামরাই উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতরাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬)। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামের বাসিন্দা। ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। পেশায় তিনি একজন রংমিস্ত্রি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। আগের সংসারে তাঁর দুই মেয়ে রয়েছে। সাত বছর আগে আজাহারুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাহারুল কৌশলে তাঁর দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পর বড় মেয়ে ও ছোট মেয়ে আলাদা দুটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে আজাহারুল তাঁর স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং মুখে কসটেপ পেঁচিয়ে দেন। পরে তিনি বড় মেয়ের কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ছোট মেয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন। পরে কিশোরীটি জানায়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন তার সৎ বাবা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আজাহারুল বাসায় ফিরলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজাহারুলকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD