1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

আশুলিয়ায় নারী ও শিশু মারধরের ঘটনায় বাবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
নারী ও শিশু মারধরের ঘটনায় বাবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু ও নারীসহ চারজনকে মারধরের অভিযোগে বাবাসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির। এর আগে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার উত্তর গাজীরচট ভূইয়া বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীরচট এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে মো. বিজয় ইসলাম সাগর (২৫)। সাগর আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীরা হলেন- একই এলাকার বাসিন্দা মো. রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার নুপুর (২৫), তাদের তিন বছরের শিশু সন্তান রায়হান রহমান ও শাশুড়ি তারানা বেগম (৫০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় একটি মারধরের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছেন তারিন আক্তার নুপুর নামের এক ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন রাতে ভুক্তভোগীর শিশু সন্তান অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে চড়-থাপ্পড় দেয় সাগর।

এতে তার গাল ফেটে রক্ত বের হয়। তার চিৎকারে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে শিশুর দাদী তারানা বেগম কেউ মারধর করা হয়। ছেলে ও মায়ের ডাক-চিৎকারে তারিন ও তার স্বামীর এগিয়ে গেলে তাদের ওপরও চড়াও হয় অভিযুক্তরা। পরে লাঠি ও রড দিয়ে ভুক্তভোগীদের পেটায় অভিযুক্তরা।

এতে তারিনের স্বামীর পিঠে ও দুই পায়ের হাঁটুর নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এছাড়া দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বাধা দিতে গেলে তারিনকে চড়-থাপ্পড়সহ শ্লীলতাহানি করে। পরে প্রাণনাশের হুমকিসহ ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাগর ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD