1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মদনে দশম শ্রেণীর শিক্ষার্থী ভগ্নিপতির হাতে খুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামে খালাতো ভগ্নিপতি নাঈম (৩০)এর হাতে দশম শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার (১৬) খুনের ঘটনা ঘটেছে।

নিহত স্কুল শিক্ষার্থী মনি আক্তার উপজেলা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের ফল বিক্রেতা নজরুল ইসলামের মেয়ে। নিহত মনি আক্তার উপজেলা ফতেপুর ইউনিয়নের ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোজ সোমবার (২৫ মার্চ) দুপুর ১ টার দিকে মা, মিনা আক্তার (৫০) সাংসারের কাজের জন্য দশম শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার কে বাড়িতে রেখে বাজারে যান।

বাজার থেকে বাড়িতে এসে মেয়েকে ডাকলে সাড়া না পাওয়ায় রুমে গিয়ে দেখে মেয়েকে গলায় ওড়না বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলানোর চেষ্টা করছে খালাতো ভগ্নিপতি নাঈম।

এমন সময় নিহত মনি আক্তারের মায়ের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসলে খালাতো ভগ্নিপতি নাঈম পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

প্রতিবেশীরা এসে দেখেন দশম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে। স্কুল শিক্ষার্থী মনি আক্তারের গত ১৫ দিন পূর্বে মদন পৌরসভার জাহাঙ্গিরপুর গ্রামের আবু তাহেরের ছেলে ছোটন এর সাথে ওই দশম শ্রেণীর শিক্ষার্থীর মনি আক্তারের পারিবারিকভাবে বিবাহ কথা ঠিক হয়েছিল।

খালাতো ভগ্নিপতি নাঈম কৌশলে বিবাহটা ভেঙ্গে দিয়ে শালিকা মনি আক্তারকে বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দেয়।

নিহত মনি আক্তারের মা, মিনা আক্তার বলেন, আমার মেয়ে বাঁচার জন্য হয়তো তার সাথে দস্তাদস্তি করেছে, এ কারণে আমার চাউলের মটকা ভেঙ্গছে। মেয়ের বিবাহ টা ভাঙ্গার পর থেকে প্রতিদিন আমাদের বাড়িতে আসে নাঈম তাকে নিষেধও করা হয়েছে আমাদের বাড়িতে না আসার জন্য । আমার মেয়েকে নাঈম খুন করেছে আমি নাঈমের ফাঁসি চাই।

এ বিষয়ে মদন থানা তদন্ত (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, স্কুল শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD