1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মধ্যে দিয়ে কুমিল্লার তিতাসে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) তিতাস উপজেলা পরিষদ মাঠে স্থাপিত স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যাুড়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্‌যাপন শুরু হয়।৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।পরে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে উপজেলা প্রশাসন, তিতাস থানা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা পরিষদ মাঠে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল ঢালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সিকদার নিজাম, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন আহমেদ, মো.মোবারক হোসেন,হাজী মহসিন আলী, মো.জয়নাল আবেদীন, শহিদুল্লাহ,মোবারক হোসেন,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূঁইয়া খোকা,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ূন কবির কাজল, সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো.ইউনুস মিয়া,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD