1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

ছিনতাইয়ে অভিযুক্ত জাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে আসা চার বহিরাগতকে আটকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপা‌শি ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিসিপ্লিনারি বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান নাজিজ ও এহসানুর রহমান রাফি। এরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বলেন, ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল প্রাধ্যক্ষ শিকদার মো. জুলকারনাইনকে সভাপতি ও নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. রাসেল মিয়াকে সদস্য সচিব করে করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার ও সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম আক্কাস আলী।

এর আগে গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা চার বহিরাগতকে আটকে ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD