1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

সাভারে বাড়ির ছাদে গাঁজার চাষ, গ্রেফতার ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
সাভারে বাড়ির ছাদে গাঁজার চাষ, গ্রেফতার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারে মাংস বিক্রির আড়ালে নিজের বাড়ির ছাদে অভিনব কায়দায় গাঁজার বাগান গড়ে তুলেছেন এক কসাই।

টবের মধ্যে এ গাঁজার বাগানটি দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান। কিন্তু এ বাগানে ফলানো গাঁজার গাছ তিনি বিক্রি এবং নিজে সেবন করতেন।

এমন গোপন খবরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাছসহ হাজী শুকুর আলী (৫২) নামের ওই কসাইকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সাভার পৌরসভার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় কসাই শুকুর আলীর বাড়ির ছাদে চাষ করা বেশ কয়েকটি গাঁজার গাছ জব্দ করা হয়।

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, বাড়ির ছাদে অনেকটা অভিনব কায়দায় গাঁজা চাষাবাদের অভিযোগে আটক শুকুর আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD