1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

সাভারে ট্রাক চাপায় পরিবহন শ্রমিক নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারে দ্রুত গতির ট্রাক চাপায় সাভার পরিবহন ও মৌমিতা পরিবহনের ফোরম্যান মোহাম্মদ সুজন হক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা অপর আরোহী সামান্য আহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) সন্ধা ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানারোড সংলগ্ন রোডের চৌধুরী পাম্মের সামনে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ সুজন হক কিশোরগঞ্জ জেলা সদরের অট্টগ্রাম এলাকার মৃত শামসু’র ছেলে। তিনি রাজাসন গ্যারেজ এলাকায় আমজাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাভার পরিবহন ও মৌমিতা পরিবহনের ফোরম্যান চেকার) হিসাবে কাজ করতেন। আহত অপরজনের নাম পরিচয় পাওয়া যায় নি।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাতে থানা রোডের বিপরীত পাশের চৌধুরী ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরেন সুজন। মোটরসাইকেলে তেল নিয়ে সড়কে নামতেই ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় সুজন। আহত হন মোটরসাইকেলের পিছনে বসা অপর আরোহী।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD